দক্ষিণেশ্বর থানার পুলিশের ফের বড় সাফল্য


দক্ষিণেশ্বর থানার পুলিশের ফের বড় সাফল্য:-

সুনন্দা বিশ্বাস:-

 গোপন সূত্রের খবর পেয়ে আজ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের পাশে মেট্রো রেল পার্কিংয়ের কাছে তল্লাশি অভিযান চালিয়ে প্রায় পঞ্চাশ কেজি গাজা উদ্ধার করলো।  দক্ষিনেশ্বর থানার পুলিশের বড় সাফল্য।

ইতিমধ্যেই বিপুল পরিমাণ গাজার বস্তা সহ চারজনকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার সন্দেহজনক চার অভিযুক্তকে আটক করেছে পুলিশ। 


কোচবিহার জেলার শিখরপুর এলাকার বছর ২৩ এর বাসিন্দা সুমন বর্মন, কোতোয়ালিস্ট এর বছর ২০ এর যুবক পার্থদেব শর্মা, কোচবিহার এর বছর তিরিশের যুবক মিঠুন রায় এবং বছর তেইশের যুবক দিব্যজ্যোতি আইচ। এই চারজনকে আটক করেছে পুলিশ। তারা প্রত্যেকেই কোচবিহারের বাসিন্দা। এই গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এদের সাথে আরো কারা কারা জড়িত। শুধু তাই নয় কোথা থেকে এটা নিয়ে আসছে কতদিন ধরে এই কাজ চলছে এই সমস্ত বিষয়ে তথ্য জানার জন্য ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ । আজ তাদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা