শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী ট্রাস্টের অধীনে পুনঃ প্রতিষ্ঠিত "বাল গোপাল মন্দির"

 

শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী ট্রাস্টের অধীনে পুনঃ প্রতিষ্ঠিত "বাল গোপাল মন্দির"-

সুনন্দা বিশ্বাস-

 পুষ্পা দেবী বাগলা-র পবিত্র করকমলের মাধ্যমে হাওড়ার ১৯, মুখরাম কানোরিয়া রোডে আজ ১৬ ই আগস্ট ২০২৫ পুনঃপ্রতিষ্ঠিত হলেন বালগোপাল।

'শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী' ট্রাস্টের অধীনে নতুন ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হল এই 'বালগোপাল মন্দির'।

বলে রাখা ভালো, ১৮৮৯ সালের ৩১ অগস্ট রায়বাহাদুর রাজা শিববক্সজী বাগলা 'শ্রী শ্রী ঈশ্বর সত্যনারায়ণ জী' প্রথম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন।


আজ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রয়াত রায়বাহাদুর রাজা শিববক্সজী বাগলা-র পঞ্চম প্রজন্ম মধুসূদন বাগলা জানিয়েছেন, "বালগোপাল মন্দির রূপে পরিচিত হবে এই মন্দির। শ্রীকৃষ্ণের জীবনে তাঁর বাল্যলীলা আমাদের সবথেকে বেশি আকর্ষিত করে, সেই আকর্ষণকে গুরুত্ব দিয়েই এখানে বালগোপাল মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। আগত পুণ্যার্থীরা এই মন্দিরে এসে শ্রীকৃষ্ণের বাল্যলীলার রসাস্বাদন করতে পারবেন।"


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -