আসামি ধরতে গিয়ে মারধর, পাল্টা পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুর



 আসামি ধরতে গিয়ে মারধর, পাল্টা পুলিশকে মারধর ও পুলিশের গাড়ি ভাঙচুর -

সুনন্দা বিশ্বাস-

আসামী ধরতে গিয়ে পরিবারের সদস্যদের মারধর বলে অভিযোগ। পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর করে পরিবারের লোকজন বলে জানাযায়। ঘটনার জেরে বুধবার রাতে রনক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ফরাক্কায়।


জানা গিয়েছে, একটি আট বছরের মেয়ে ঝাড়খন্ড থেকে মামার বাড়ি ঘুরতে এসেছিল ফরাক্কার তিলডাঙ্গাতে। এবং তারপরেই এলাকার এক যুবক আট বছরের মেয়েটির গায়ে হাত দেয় বলে অভিযোগ। মেয়েটি তার পরিবারকে গিয়ে বলে, যে একটি ছেলে অশ্লীল ভাবে আমার গায়ে হাত দিয়েছে। এই বিষয় নিয়ে তারা একটি লিখিত অভিযোগ করে ফরাক্কা এনটিপিসি ফাঁড়িতে বলে জানাযায়। সেই পরিপ্রেক্ষিতে ফরাক্কা এনটিপিসি ফাঁড়ির এএসআই উজ্জ্বল রজক তদন্তে জন্য ঘটনাস্থলে এসে ছেলেটিকে না পাওয়ায় ছেলেটির বাবাকে নিয়ে যাওয়ার চেষ্টা কর বলে অভিযোগ। পরিবারের লোক বাঁধা দেয়, ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। রনক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কর্তব্যরত অবস্থায় পুলিশ মদ্যপ অবস্থায় ছিলেন সেই সময়তে একটি মেয়ে বাঁধা দিতে আসলে মেয়েটি হাত ধরে নেয় বলে অভিযোগ। তারপর ঘটনাটি আরও বড় হয়ে যায়। সেই সময় গ্রামের লোক এএসআই উজ্জ্বল রজক গায়ে হাত তোলে। পুলিশকে মারধর করা হয় এমনকি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।


পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃত ভাবে হামলা চালিয়েছে বাড়ি এসে। এবং হাকরু সেখকে (২২) না পেয়ে ভাঙচুর করে ঘরের আসবাবপত্র। মদ্যপ অবস্থায় এসে অশালীন ব্যবহার করে মহিলাদের সঙ্গে বলে অভিযোগ। তারপরেই গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।


জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এএসআই উজ্জল রজক তদন্ত করতে গিয়ে সেই পরিবারের হাতে আক্রান্ত হয়েছে। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এই ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক। সমগ্র ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -