পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই

 


পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই-

সুনন্দা বিশ্বাস- 

পুলিশ সেজে ১৮ চাকা ট্রলার ছিনতাই মুর্শিদাবাদের বড়ঞায়। উদ্ধার চুরি যাওয়া গাড়ি সহ চুরিতে ব্যবহিত আরো তিনটি গাড়ি, দুটি আগ্নেয়াস্ত্র ও গ্রাফতার ১০।

উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, একটি ১৮ চাকার কনটেনার, তিনটি গাড়ি। আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের পর্দাফাঁস করল বড়ঞা থানার পুলিশ। 

রবিবার সকালে কান্দি SDPO শশ্রেক আম্বেরদর সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগস্ট মাসের ২০ তারিখ রাত সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থেকে বড়ঞা দিকে আসছিল একটি পাথর বোঝাই কনটেনার গাড়ি। পাথর বোঝাই করে হুগলি দিকে যাচ্ছিল। তার পিছনে একটি বুলেরো গাড়িতে পুলিশ গাড়ি লেখাছিল, যা সম্পূর্ণ ভুয়ো। কনটেনারের পিছনে বুলোরে গাড়ি নিয়ে পিছু নেয় দুস্কৃতিরা। 



পরে বড়ঞা থানার কুন্ডল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে চালক ও দুই সহকারীকে বেঁধে রেখে পাথর বোঝাই ট্রলার ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুস্কৃতীরা। ঘটনার জেরে বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ২১শে আগস্ট রামপুরহাটের বাসিন্দা আমিরুল ইসলাম। লিখিত অভিযোগের ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ ও এসওজি তদন্ত শুরু করে। টেকনিক্যাল বিভাগ ও সিসিটিভি ফুটেজ দেখে ৩১শে আগস্ট তিনজনকে প্রথমে গ্রেফতার করা হয়।পরে ১২সেপ্টম্বর আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে দলের পান্ডা *মাহিদুল আলম ওরফে কাজলকে গ্রেফতার করে বড়ঞা থানার পুলিশ। 


এছাড়া ইসলামপুর পুলিশ জেলার ডোলকোলা-রায়গঞ্জ এলাকা থেকে এই গাড়ি যারা সুতী টোল এলাকা থেকে নিয়ে গিয়েছিল তাদের গ্রেফতার করা হয়। এবং সেখান থেকে উদ্ধার হয় ১৮চাকার কনটেনার গাড়ি, উদ্ধার করা হয় কনটেনারের নম্বর প্লেট।কনটেনারের রং পাল্টে দেওয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে মোট দশ জনকে গ্রেফতার করা হয়। এই অপরাধের সঙ্গে যুক্ত থাকার জেরে তিনটি গাড়ি ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুলোরে গাড়ি ভাড়া নিয়ে পুলিশ স্টিকার নাম ব্যবহার করা হচ্ছিল বলে জানাযায় পুলিশ সুত্রে। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে বড়ঞায় থানার পুলিশ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -