পরিষেবা দেবে সানন্দা নামে রোবট নদিয়ার সরকারী স্কুলে
পরিষেবা দেবে সানন্দা নামে রোবট নদিয়ার সরকারী স্কুলে -
সুনন্দা বিশ্বাস-
নদিয়া: এবার সরকারি স্কুলেও পরিষেবা দেবে রোবট। ক্লাস রুম হবে ডিজিটাল। নিজের প্রাক্তন স্কুলের বর্তমান পড়ুয়াদের পঠন পাঠনে বেসরকারি স্কুলের মতন সুযোগ সুবিধা দিতে উদ্যোগী হলো কল্যাণী পান্নালাল ইস্টিটিউসন এর এক প্রাক্তন ছাত্র। আর সেই প্রাক্তন ছাত্রের আর্থিক সাহায্যে এবার সময়ের সাথে তাল মিলিয়ে পান্নালাল ইনস্টিটিউশনও এবার ডিজিটাল স্কুলের রূপ নিলো
৫০ লক্ষ টাকা অর্থ ব্যায়ে ২টি অত্যাধুনিক ক্লাস রুম একটি ৫৫ ইঞ্চি টিভি, ১টি ডিজিটাল জেনারেটর বসলো স্কুলে। পাশাপাশি স্কুলে এলো মানব রোবট। যার নাম সানন্দা। সানন্দা নামের মানব রুপি এই রোবট রাজ্যের মধ্যে সম্ভবত প্রথম এলো কোনো সরকারি স্কুলে। আর নিজেদের স্কুলের এই ডিজিটাল রূপান্তর নিয়ে স্বাভাবিক ভাবেই খুশি স্কুলের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন