মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা-

 

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা-

সুনন্দা বিশ্বাস-

বাল্যবিবাহ বন্ধ করার অপরাধে আশাকর্মী ও তার স্বামীর নামে মিথ্যা কেস প্রত্যাহারের দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এই দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে পথ অবরোধে সামিল হলেন আশাকর্মীরা। 


জানা গেছে, ঝাড়গ্রামে আশাকর্মীদের এক সহকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে পথে নামলেন ঝাড়গ্রামের আশাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে ঘণ্টাখানেক ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের ।

আশাকর্মীদের অভিযোগ, তারা মূলত গ্রামীণ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করেন। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের নির্দেশ অনুযায়ী তারা খবর দেন এবং তাঁদের পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সম্প্রতি পুলিশের একাংশ তাঁদেরই দায়ী করে অভিযোগ আনছে বলে দাবি আশাকর্মীদের।

এই ঘটনাকে কেন্দ্র করে এক আশাকর্মী ও তাঁর স্বামীর নামে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে ওই মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। ক্ষোভে ফেটে পড়েছেন ঝাড়গ্রামের আশাকর্মীরা।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -