বারাসাত পৌরসভার পক্ষ থেকে পোলিও নির্মূলের লক্ষ্যে হার্দিক কর্মসূচি ২০২৫-
বারাসাত পৌরসভার পক্ষ থেকে পোলিও নির্মূলের লক্ষ্যে হার্দিক কর্মসূচি ২০২৫-
সুনন্দা বিশ্বাস -
মারাত্মক ভাইরাস পোলিও যা পক্ষাঘাত সৃষ্টি করে। তাই বলাই যায় শিশুদের জন্য পোলিওটিকা অপরিহার্য।
পোলিও ধ্বংসের প্রচেষ্টা বিশ্বব্যাপী ,- যদিও এ ব্যাপারে প্রশংসার দাবি রাখে বারাসাত পৌরসভা। প্রতি মানুষের পাশে থাকার প্রবণতা চলমান তা কারো অজানা নয়।
আজ রবিবার ১৩ ই অক্টোবর ২০২৫ সকাল ১০ টা থেকেই বারাসাত পৌর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র "ছয়", - আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, আরোগ্যম পরমম ধনম হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার হাটখোলা ওয়ার্ড নাম্বার ২৬, বারাসাত পৌরসভা , এর উদ্যোগে পোলিও দূরীকরণ কর্মসূচির ব্যবস্থা করা হয়।
উপস্থিত ছিলেন, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত পৌর প্রধান অশনি মুখোপাধ্যায় মহাশয়, এছাড়াও উপ পৌর প্রধান তাপস দাশগুপ্ত, সি আই সি হেল্থ অভিজিৎ নাগ চৌধুরী, অরুণ ভৌমিক (PWD), চম্পক দাস, পান্নালাল বসু, শশাঙ্ক পোদ্দার, সোমনাথ মন্ডল, ডক্টর সুব্রত মন্ডল, ডক্টর কুশল তলবদার সহ প্রখ্যাত চিকিৎসক এবং বিশিষ্ট গুণীজনেরা।
সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তার বক্তব্যে জানান এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এবং মাত্র "দু ফোটা" খাইয়ে পোলিও মুক্ত পৃথিবী গড়ে উঠুক। এই ব্যাপারে সফল উজ্জ্বল আলোতে তাকিয়ে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান বারাসাত পৌরসভার স্বাস্থ্য দপ্তরকে।
জন্ম মাত্র আনন্দের সুতিব্র চিৎকার, সুস্থ জীবন, - এবং ব্যক্ত করা অধিকার সাথে পোলিও মুক্ত হোক এই মানব জীবন,- তার সুস্বাগতম জানালেন বারাসাত পৌর প্রধান সহ বিশিষ্ট জনিরা।





মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন