দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার প্রশংসা করলেন রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোস-
দুর্গাপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলার প্রশংসা করলেন রাজ্যপাল ড. সি. ভি. আনন্দ বোস-
সুনন্দা বিশ্বাস-
তিনি বলেন, “শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাংলার সম্ভাবনা অপরিসীম। এই উজ্জ্বল ভবিষ্যৎ তখনই বাস্তবায়িত হবে, যখন প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে এক শক্তিশালী যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি হবে।” রাজ্যপালের কথায় ফুটে ওঠে এক আশাবাদী দৃষ্টিভঙ্গি। যে বাংলা একদিন আবার হয়ে উঠতে পারে শিল্প, প্রযুক্তি ও শিক্ষার কেন্দ্রবিন্দু। তাঁর বক্তব্যে স্পষ্ট, শুধু সরকারি প্রচেষ্টা নয়, প্রাক্তনীদের অভিজ্ঞতা, শিল্পক্ষেত্রের উদ্যোগ এবং মেধা, এই তিনের মেলবন্ধনেই গড়ে উঠতে পারে ‘নতুন বাংলা’র অর্থনৈতিক ভিত্তি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন