প্রবল বর্ষণ, দুধিয়ায় ভেঙে পড়া লোহার ব্রিজ পরিদর্শন করলেন ভারতীয় সেনা, দার্জিলিং জেলায় ধসে মৃত্যু সতেরো
প্রবল বর্ষণ, দুধিয়ায় ভেঙে পড়া লোহার ব্রিজ পরিদর্শন করলেন ভারতীয় সেনা, দার্জিলিং জেলায় ধসে মৃত্যু সতেরো-
সুনন্দা বিশ্বাস-
প্রবল বর্ষণে দুধিয়ায় ভেঙে পড়া লোহার ব্রিজ পরিদর্শন করলেন ভারতীয় সেনা। এদিন বিকেল নাগাদ ভারতীয় সেনার কর্মীরা ঘটনাস্থলে আসেন। এরপর ড্রোনের মাধ্যমে গোটা ভেঙে পড়া ব্রিজের ভিডিওগ্রাফি করেন। এর পাশাপাশি অত্যাধুনিক মেশিনের মাধ্যমে বিকল্প রাস্তা তৈরি করা যায় কিনা তাও খতিয়ে দেখেন। তবে ভারতীয় সেনা কর্মীরা সংবাদ মাধ্যমে কোন মন্তব্য করতে চাননি। উল্লেখ্য গতকাল রাত থেকে একটানা বৃষ্টির কারণে এদিন সকালে দুধিয়ায় লোহার ব্রিজ ভেঙে পড়ে। আর এতেই ব্যাপক সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। শিলিগুড়ি থেকে মিরিকগামী রাস্তা বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনে তরফ থেকে পর্যটকদের ঘুরপথে যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল সহ প্রশাসনিক উচ্চ অধিকারীরা।
দার্জিলিং জেলায় ধসের কারণে এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। যদিও বহু নিখোঁজ রয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন