ময়নাগুড়িতে পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্য কর্মীদের পথ অবরোধ এবং বিক্ষোভ
ময়নাগুড়িতে পশ্চিমবঙ্গ আশা ও স্বাস্থ্য কর্মীদের পথ অবরোধ এবং বিক্ষোভ -
সুনন্দা বিশ্বাস-
রঞ্জন সাহা, ময়নাগুড়ি ২০শে ডিসেম্বর শনিবার পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের ময়নাগুড়ি ব্লক কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শনিবার ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন ২৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। তাদের সাত দফা দাবি নিয়ে এদিন এই পথ অবরোধ, এবং বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং পুলিশ গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে, পরে অবরোধকারীরা তাদের অবরোধ তুলে নেয়। পুলিশ যানজট মুক্ত করে।
পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ময়নাগুড়ি ব্লক ইউনিয়নের পক্ষ থেকে, ইউনিয়নের সম্পাদিকা লক্ষ্মী সরকার বলেন আমাদের আজকে সা দফা দাবি নিয়ে আমরা আজকে এই পথ অবরোধ এবং বিক্ষোভ দেখালাম আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ২৬ হাজার টাকা বেতন প্রদান করতে হবে সরকারকে, সেই সঙ্গে মাতৃ কালীন সময়ে তাদের ছ মাসের ছুটি ধার্য করতে হবে, এবং সরকারি স্থায়ী কর্মীর স্বীকৃতি প্রদান করতে হবে, সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এদিনের এই বিক্ষোভ এবং পথ অবরোধ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন