বিদ্যা ও হরিদ্রা বিতরণে " সরস্বতী ভাণ্ডার " এর সরস্বতী আরাধনা -

 

বিদ্যা ও হরিদ্রা বিতরণে " সরস্বতী ভাণ্ডার " এর সরস্বতী আরাধনা -

সুনন্দা বিশ্বাস-

আজ যে ফুল বেলপাতা তাজা কাল সে শুকিয়ে যাবে কিন্তু আজ যে বিদ্যা বিতরণ হবে তার আলো দিন দিন আরো প্রজ্জ্বলিত হয়ে মানবজাতির উন্নতি সাধন করবে।এই বিশ্বাসের ওপর নির্ভর করেই সরস্বতী ভাণ্ডারের কান্ডারী ঝর্ণা ভট্টাচার্য্য বই( বর্ণপরিচয়) বিতরণ করে" সরস্বতী ভাণ্ডার" এর সরস্বতী পুজো করলেন। কিশোর কিশোরীদের কাঁচা হলুদ দিয়ে বোঝালেন তার গুণাগুণ কি ,হিন্দু মতে কেনই বা এই দিন হলুদ মাকে নিবেদন করা হয় বা গায়েই বা কেন হলুদ মাখা হয়। 



কাঁচা হলুদ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সেই কথাটিও বললেন কারণ তাঁর কথায়" বই বিতরণ করে অক্ষরের পুষ্পাঞ্জলি দিলাম আর গঠনমূলক শব্দ বিতরণ করে নিজের ও মানবজাতির জন্য জ্ঞান প্রার্থনা করলাম"।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -