আইকনিকের উদ্যোগে বইমেলায় সংবর্ধিত ইংলিশ চ্যানেল জয়ী রবিন বলদে

 


আইকনিকের উদ্যোগে বইমেলায় সংবর্ধিত ইংলিশ চ্যানেল জয়ী রবিন বলদে -

সুনন্দা বিশ্বাস-

বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করে ইতিহাস গড়েছেন ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে। ২০২৫ সালের জুন মাসে প্রায় ১১ ঘণ্টা ধরে হিমশীতল জল, প্রবল ঢেউ এবং প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে এই দুঃসাহসিক সাফল্য অর্জন করেন তিনি।

ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ইংলিশ চ্যানেল বিশ্বজুড়ে সাঁতারুদের কাছে এক অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। রবিন বলদের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাঁর অদম্য জেদ, একাগ্রতা, দৃঢ় ইচ্ছাশক্তি এবং শারীরিক ও মানসিক শক্তি।


এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ৪৯তম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলার প্রাঙ্গণে ৪০৯ নম্বর ‘আইকনিক ইভেন্ট প্ল্যানার অ্যান্ড স্টুডিও’ স্টলে সংস্থার পক্ষ থেকে রবিন বলদেকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয়।

উপস্থিত অতিথিরা তাঁর এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, রবিন বলদের এই কৃতিত্ব নতুন প্রজন্মের ক্রীড়াপ্রেমী ও সাঁতারুদের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -