মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার
মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার -
সুনন্দা বিশ্বাস -
মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের মধ্যে রয়েছে নাবালিকাও। পুলিশ জানিয়েছে, গভীর রাতে ওই মহিলারা হোম থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই হোম কর্তৃপক্ষ মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। ভোরবেলা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ১০ জনকেই উদ্ধার করে পুনরায় গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, হোমের কর্তৃপক্ষের সঙ্গে মহিলাদের বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল । সেই কারণেই তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের এদিন বারাসাত আদালতে তোলা হয়। আদালতের নির্দেশ মেনে তাঁদের পুনরায় কোনও হোমে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে স্থানীয় সিপি আই এম নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট হোমে অবৈধ কার্যকলাপ চলছিল।শাসক দলকে দায়ী করে।সিপি আই এম নেতৃত্বের দাবি এইসব বেসরকারি হোমে বাইরে থেকে মেয়েদের নিয়ে এসে রাখা হত। প্রশাসনের নাকের ডগায় সব চলতো।যদিও অবৈধ কার্যকলাপের অভিযোগের সত্যতা মেলেনি। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আদালত তাদের কোন হোম এ পাঠায় এখন সেদিকে নজর।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন