"আমরা পদাতিক" - এর( যৌনকর্মীদের সন্তানদের)বর্ণপরিচয় দান ও উচ্চশিক্ষায় সহায়তার আশ্বাস সরস্বতী ভাণ্ডারের -



 "আমরা পদাতিক" - এর( যৌনকর্মীদের সন্তানদের)বর্ণপরিচয় দান ও উচ্চশিক্ষায় সহায়তার আশ্বাস সরস্বতী ভাণ্ডারের -

সুনন্দা বিশ্বাস -

গত ২৬শে ফেব্রুয়ারি বিডন স্ট্রিটে " আমরা পদাতিক" - এর বসন্ত উৎসব উপলক্ষ্যে সরস্বতী ভাণ্ডারের কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য্য পৌঁছে গিয়েছিলেন মহাশ্বেতা দেবীর আহ্বানে এবং যৌনকর্মীদের সন্তানদের হাতে তুলে দিলেন বর্ণপরিচয় এবং দুজন মেধাবী ছাত্রছাত্রী প্রতি বছর দ্বাদশ শ্রেনীর সাফল্যের পর Skill Edge ও সরস্বতী ভাণ্ডারের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পথে যাত্রা করতে পারবেন কোনরকম অর্থব্যয় না করেই। 


ঝর্ণা ভট্টাচার্য জানালেন" এই বসন্তে মনে আসুক পবিত্র রং, ভাষায় আসুক মাধুর্য আর শিক্ষা ছড়িয়ে পড়ুক সর্বস্তরে। মা ,বাবার পেশা যেন মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় প্রতিকূলতা না আনে,আর এই উদ্দেশ্য নিয়েই সরস্বতী ভাণ্ডারের এই কর্মকান্ড"।

মন্তব্যসমূহ

  1. অনেক মহৎ এক কাজ।এ কাজ আমি বহুদিন করেছি, মাদার টেরেসার অনুপ্রেরণায়।তবে আমি আজ অসহায় ও স্থবির! একই কাজে ঝর্ণার অবদান, আমাকে অনেকটা নিশ্চিন্ত করলো। তাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তথা শুভকামনা

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা