ই জেড সি সি তে কেষ্টপুরের সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান -
ই জেড সি সি তে কেষ্টপুরের সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠান -
সুনন্দা বিশ্বাস-
আজ শনিবার, ৩১ জানুয়ারি ২৬ সল্টলেকের ই জেড সি সি তে কেষ্টপুরের সানি পার্লস স্কুলের ২২তম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হয়। এই উপলক্ষে শিশু ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল আনন্দের ঢেউ বয়ে যায়। সব মিলিয়ে প্রায় হাজার কাছে মানুষের সমাগম হয়।
২০০১ সালে সানি অর্থাত যার নামে স্কুল সে বকখালির সমুদ্রে ডুবে যায় মাত্র ১৯ বছর বয়সে। তারপরে ২০০৪ সালে সানি-র পিতা মাতা বিপ্লব ঘোষ ও তাপসী ঘোষ এই কিন্ডারগার্টন ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন।
এই অনুষ্ঠানে প্রায় সব ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। নাচ,গান ও নাটক পরিবেশন করে এক স্বর্গীয় আনন্দে ভরিয়ে তোলে। শিক্ষিকারা নাচও গান করেন। প্রত্যেক বছরের মত এবারেও "সানি সম্মান ২৬"দেওয়া হয় অভিনেতা ও লেখক বরুন চন্দ এবং অভিনেতা ও গায়ক অরিন্দম গাংগুলি -কে। উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব রীতা ঘোষাল ও স্কুলের প্রেসিডেন্ট দেবব্রত ঘোষ। প্রত্যেকে তাদের নিজস্ব বক্তব্য রাখেন। হংসরাজখ্যাত অরিন্দম একটি গান শুনিয়ে সকলকে মুগ্ধ করেন। স্কুলের চিফ মেন্টার কবি সাহিত্যিক বিপ্লব ও অধ্যক্ষা তাপসী স্কুলের নানা সাফল্যের ঘটনা উল্লেখ করেন।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালকের ভূমিকায় ছিলেন স্কুলের কো-অরডিনেটর রম্যাণি ও ঋতানীতা। সকলকে ধন্যবাদ দেন বিপ্লব ঘোষ।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন