ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে



ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে-

সুনন্দা বিশ্বাস -

 ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। পুড়ে ছাই একটি পাঁচতলা বাড়ি। মৃত্যু হয়েছে ৩ শিশু-সহ অন্তত ৭ জনের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩০টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।

দমকল সূত্রে খবর, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকার পাঁচতলা বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ৩০টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে ৩ জন শিশু।আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরীর আদলে নতুন জগন্নাথ মন্দির হুগলির মসাটে

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -