তৃণমৃল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্রের সমর্থনে রোডশোতে উপস্থিত সাংসদ অভিনেতা দেব হাওড়ার বালীতে -



তৃণমৃল কংগ্রেস প্রার্থী কৈলাশ মিশ্রের সমর্থনে রোডশোতে উপস্থিত সাংসদ অভিনেতা দেব হাওড়ার বালীতে -

সুনন্দা বিশ্বাস -

 হাওড়ার বালী বিধান সভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্রের সমর্থনে আয়োজিত রোড শো প্রচার অভিযানে আজ রবিবার বিকালে উপস্থিত ছিলেন অভিনেতা সাংসদ দেব তথা দীপক অধিকারী। বেলুড় রাশবাড়ি থেকে বর্ণাঢ্য রোড শো শুরু হয়ে বেলুড় স্টেশন রোড, মোহনলাল বাহলবালা রোড, বালী পাঠক পাড়া,বিনয় বাদল দীনেশ নগর, জোড়া অশথ্বতলা মোড়, বালী বাজার, গোস্বামী পাড়া রোড, জিটি রোড হয়ে বালী খালে এসে এই পদযাত্রা শেষ হয়। মিছিল যত এগিয়েছে জনতার জনপ্লাবন উপচে পড়েছে রোড শোতে। চারদিক থেকে পুস্প বৃষ্টিতে এই বর্ণাঢ্য রোড শো জমজমাট হয়ে উঠেছে।



 সাংসদ অভিনেতা দেব চতুর্দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়জুক্ত করার আহ্বান জানান। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই রোড শো তে অংশগ্রহণ করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা