আগামী ২০শে এপ্রিল মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে “তুলির টান”-এর ২৬তম বার্ষিক অনুষ্ঠান




আগামী ২০শে এপ্রিল মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে “তুলির টান”-এর ২৬তম বার্ষিক অনুষ্ঠান-

সুনন্দা বিশ্বাস -


 আগামী ২০শে এপ্রিল মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে “তুলির টান”-এর ২৬তম বার্ষিক অনুষ্ঠান। এ বছরের বিশেষ আকর্ষণ “সমন্বয়”।


ড. নুপুর মুখার্জির একান্ত লক্ষ্য—বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে মূল ধারার শিশুদের একসাথে শাস্ত্রীয় নৃত্যে দক্ষ করে তোলা। এই লক্ষ্য পূরণে তাঁর নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। একইভাবে, সঙ্গীত পরিবেশনায় শুভ্রা ম্যাডামও সমান আন্তরিকতার সঙ্গে কাজ করে চলেছেন।

এ বছর প্রাচীন কলাকেন্দ্র থেকে কথক বিভাগে বিশারদ পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছে আমাদেরই এক প্রতিভা। মেয়েদের দলীয় নৃত্য বিশেষভাবে নজর কাড়বে বলেই আমাদের বিশ্বাস।



ডি.এম.টি-র মাধ্যমে কীভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তার এক অনন্য উদাহরণ তুলে ধরবেন নুপুর দেবী।

আপনাদের সকলকে আন্তরিক আমন্ত্রণ—এসে দেখুন, অনুভব করুন এই সুন্দর প্রয়াস। আশা করি অনুষ্ঠানটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা