৩৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ



৩৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

সুনন্দা বিশ্বাস -

 দুপুর ১২টায় বেচু চ্যাটার্জী স্ট্রিটের জয়সোয়াল সমাজ ভবন (জয়সোয়াল ধর্মশালা)-এ ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী বিজয় উপাধ্যায় ক্লাব সংগঠক ও বিভিন্ন পুজো কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচয় পর্বে অংশগ্রহণ করেন।


এই সভায় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাধনা বোস, বুলবুল সাউ, প্রিয়াংকু পান্ডে, বাপি দে এবং নিমাই কর্মকার। এছাড়াও এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।


সভায় প্রার্থী স্থানীয় সংগঠনগুলির সঙ্গে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা