রাহুলের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সিনেদুনিয়া
রাহুলের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সিনেদুনিয়া-
সুনন্দা বিশ্বাস -
রাহুলের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সিনেদুনিয়া। গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই মর্মান্তিক ঘটনা গোটা টলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।
ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই দাবিতে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা এবং প্রযোজক সংগঠনগুলি একজোট হয়ে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দেয়। এদিন সকাল থেকেই টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও চত্বরে ভিড় জমান ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকারা।
উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত।
দীর্ঘ বৈঠকের পর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানান, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনওরকম আপস নয়।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন