"অটিজম মানে অসীম ভালোবাসা বোঝার এক অন্য ভাষা"




 "অটিজম মানে অসীম ভালোবাসা বোঝার এক অন্য ভাষা" -

সুনন্দা বিশ্বাস -

২রা এপ্রিল প্রতিবছর " ওয়ার্ল্ড অটিজম আওয়ার্নেস ডে" হিসেবে পালন করা হয় সারা বিশ্বে। এবছরেও তার অন্যথা হয়নি। ২রা এপ্রিল ২০২৬ শে" সরস্বতী ভাণ্ডার" সংবেদনের অটিস্টিক বাচ্চাদের সাথে একটি সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করেছিল খোলা হাওয়া মুক্তমঞ্চে। "সরস্বতী ভাণ্ডার "এর কর্ণধার ঝর্ণা ভট্টাচার্য্য বলেন" সব সময় মনে হয় এই বাচ্চাগুলো আমার মানসিক শক্তি বৃদ্ধি করে,তাই বছরের কয়েকটা দিন এঁদের সাথে কাটাই আর ২রা এপ্রিল তো এই বাচ্চাগুলোর এবং তাঁদের জন্য সবসময় যাঁরা অক্লান্তভাবে করছেন তাঁদেরই দিন ,সেই দিনটায় তাই “লাইট ইট আপ ব্লু”-এর মতো সচেতনতামূলক অভিযানকে সমর্থন করতে এসেছি ।অটিজম সম্পর্কে সঠিক তথ্য শেখা এবং ভাগ করে নেওয়া।



অটিস্টিকদের কণ্ঠস্বর এবং অভিজ্ঞতা শোনা এবং ওরাও যে কত সুন্দর নাচে ,গানে ,আবৃত্তিতে আমাদের মাতিয়ে রাখতে পারে সেটাই ছিল আজকের অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ,আমি ব্যাক্তিগতভাবে মনে করি ছোট ছোট কাজও অর্থপূর্ণ পরিবর্তন আনতে পারে।" Skill Edge কয়েকটি অটিস্টিক বাচ্চার কলেজে পড়ার দায়িত্ব তুলে নিল অনুষ্ঠানে উপস্থিত থেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন গুণীজন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা