প্রধানমন্ত্রীর বার্তায় চিন্তিত ব্যবসায়ীরা কম কিনবেন সোনা

 


প্রধানমন্ত্রীর বার্তায় চিন্তিত ব্যবসায়ীরা কম কিনবেন সোনা- 

সুনন্দা বিশ্বাস -

 বাজারে তেলের দাম ও ডলারের দর বাড়ায় ভারতের আমদানি খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রা বাঁচাতে প্রধানমন্ত্রী দেশবাসীকে আগামী এক বছর সোনা কেনা কমানোর পরামর্শ দিয়েছেন। আর এই ঘোষণার পরেই চরম উদ্বেগে পড়েছেন পশ্চিমবঙ্গের স্বর্ণ ব্যবসায়ী ও কারিগররা।


ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোণা থেকেই প্রায় ৫ লক্ষ কারিগর দিল্লি, মুম্বই, চেন্নাইসহ বিভিন্ন রাজ্যে কাজ করেন। তমলুকেও রয়েছেন ৬০০-র বেশি কারিগর। কারিগরদের আয় সম্পূর্ণ নির্ভর করে দোকানে গয়না বিক্রির পরিমাণের ওপর। সাধারণত ১০০ গ্রাম সোনার কাজ করলে ১ গ্রাম সোনা মজুরি হিসেবে পান তাঁরা। স্বর্ণশিল্পীদের দাবি, গত ৩-৪ বছরে লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে এমনিতেই বাজারে সোনার চাহিদা তলানিতে। কাজ কমে যাওয়ায় এখন বছরের অর্ধেক সময়ই বসে থাকতে হয়। 


বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির মতে, প্রধানমন্ত্রীর এই আহ্বানের পর মানুষ যদি সত্যিই সোনা কেনা কমিয়ে দেয়, তবে শোরুম মালিক থেকে শুরু করে সাধারণ কারিগর— সকলেরই রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। জুয়েলারি ইন্ডাস্ট্রিতে বড় বিপর্যয় আসার আশঙ্কায় এখন চরম অনিশ্চয়তায় দিন কাটছে লক্ষাধিক স্বর্ণশিল্পীর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা