মাটির দেশে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস
মাটির দেশে বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস-
সুনন্দা বিশ্বাস -
পৃথিবীব্যাপী অপরিমেয় অসহিষ্ণুতার বিপরীতে ব্যক্তি ও সমষ্টির বহুবিধ ভাষ্যের উন্নয়নকেন্দ্রিক ঐক্যের লক্ষ্যে গত ২১শে মে, ২০২৬ জাতিসংঘ নির্দেশিত "বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য দিবস" - উদযাপন করলো "বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন ট্রাস্ট"- এর আত্মজ আশ্রমিক প্রতিষ্ঠান "মাটির দেশ"। প্রসিদ্ধ সাংস্কৃতিক ভূমি গোবরডাঙা পৌরশহরের বোধন সেবাকেন্দ্রে, সান্ধ্যকালীন এই সাংস্কৃতিক আয়োজন মাটির দেশ এর মার্জিত পরিচালনায় আধ্যাত্মিক আবহে ও নান্দনিক উপস্থাপনায় প্রাণময় হয়ে ওঠে। অনুষ্ঠানগৃহের শিল্পীত সৌন্দর্যে, খড়ের চালায় গ্রামীণ মঞ্চসজ্জা ও মাটিনির্মিত বিবিধ অবয়বের দেহকল্পে, রঙের বৈচিত্র্যে, আবিশ্ব বহুবিচিত্র সংস্কৃতিচেতনার প্রকাশে
বর্ণময় চালচিত্র সত্যিই অভিনব ও দৃষ্টান্তমূলক হয়ে উঠেছিল। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সাংস্কৃতিক মিলন উৎসবে একক উপস্থাপনার ক্ষেত্রে দুই চব্বিশ পরগণা, কোলকাতা, নদীয়া, হাওড়া, হুগলি এই ৬টি জেলা ও স্থানীয় শিল্পীরা মিলে সর্বমোট ৫৭ জন কৃতি সংস্কৃতিকর্মী মঞ্চে অংশগ্রহণ করেন। উপস্থিত কৃতিদের মধ্যে ছিলেন শ্রী বাসুদেব পাল, পবিত্র বন্দ্যোপাধ্যায়, অসীমা ভড়, বিধায়ক ভট্টাচার্য, অশোক মুখোপাধ্যায়, সুমিত অধিকারী, পাঁচুগোপাল হাজরা, নন্দিনী দাস মল্লিক, পলাশ মুখোপাধ্যায়, দীপ্তি রায়, কল্পনা ঘোষদস্তিদার, দীপায়ন প্রামাণিক, সুদিন গোলদার, অয়নদীপ চক্রবর্তী, গোলোক টিকাদার, ডোনা রায়, ড.দ্যুতি দত্তগুপ্ত, জবা কুন্ডু, বাসুদেব মুখোপাধ্যায়, নবকুমার বিশ্বাস, কল্পনা ঘোষদস্তিদার, অদিতি প্রধান, শর্মিলা পাল, তমসু সাঁতরা, মালা গাঙ্গুলী, রুমা সাহা, গোপাল মন্ডল, জগবন্ধু মন্ডল, দিশা মুখার্জী, অর্ণব দাস, সুনীল ব্যানার্জী ,অরূপ ভট্টাচার্য, প্রতাপমোহন চট্টোপাধ্যায়, মল্লিকা চক্রবর্তী, মৌমিতা হালদার, মনোজ সরকার, মনিকা সাঁতরা, রত্না ব্যানার্জী প্রমুখেরা। নতুন প্রজন্মের উপস্থিতি ও অংশগ্রহণ ছিল নজরকাড়া। ঐশিক ভট্টাচার্যের উদ্বোধনী সঙ্গীত, বিপ্রনন্দা দাসের তারবাদন ছাড়াও সঙ্গীতে অর্চিতা মিত্র, বাঁশরী গাঙ্গুলী, শীর্ষা মন্ডল, তিতিক্ষা সাহা ও ঐন্তিক ভট্টাচার্য বিশেষ কৃতিত্বের ছাপ রাখে। সমবেত আবৃত্তিতে রাজু দত্তের পরিচালনায় নদীয়ার আবৃত্তিদল আমরা অআকখ এবং সঙ্গীতে দেবিকা ব্যানার্জির গীতিমাল্য দর্শক শ্রোতার মন জয় করে নেয়। প্রতিষ্ঠানের পক্ষে সাধারণ সম্পাদক সুরশ্রী ভট্টাচার্য উপস্থিত মায়েদের নিয়ে মঙ্গলঘটস্থাপনার পর মাটির তৈরি বিবিধ দেহকল্পে ধরিত্রীবন্দনা, প্রকৃতিবন্দনা উপস্থাপিত করেন। প্রতিষ্ঠানের পক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন মীনা সাহাকুন্ডু। সামগ্রিক আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে প্রতিষ্ঠানের পক্ষে শংকর মালি, অপু চ্যাটার্জী, ঋত্বিক সরকার, দেবব্রত মজুমদার, হেমলাল পাল প্রমুখেরা বিশেষ ভূমিকা রাখেন। সব মিলিয়ে প্রায় দেড়শোজন সংস্কৃতিপ্রাণ মানুষের উপস্থিতিতে
এই আয়োজন সদর্থক ও প্রাণময় হয়ে ওঠে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাউলসাধক বিপ্লব দাস।প্রতিষ্ঠানের কেন্দ্রীয় সভাপতি অনুপ কুশল সকলের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন শেষে পৃথিবীময় সার্বিক কল্যাণ প্রার্থনায় বলেন --- "পৃথিবীর প্রথম সুন্দর ঘর হোক আমার হৃদয়।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন