কেশব চন্দ্র সেন স্ট্রীটে মহতী রক্তদান শিবির

 


কেশব চন্দ্র সেন স্ট্রীটে মহতী রক্তদান শিবির-

সুনন্দা বিশ্বাস -

যুব মোর্চার উদ্যোগে কেশব চন্দ্র সেন স্ট্রীটে মহতী রক্তদান শিবির, রক্ত দিলেন ২৭ জন মহিলাসহ ১৩২ জন।

 গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে তিলজলা ও উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে আয়োজিত হচ্ছে রক্তদান শিবির। সেই ধারা বজায় রেখে ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) উদ্যোগে উত্তর কলকাতার ৬৩, কেশব চন্দ্র সেন স্ট্রীট (আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা) প্রাঙ্গণে একটি বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।



আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, উত্তর কলকাতা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ এবং উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতি সুবোধ দাস। এছাড়াও এলাকার একাধিক বিশিষ্ট সমাজসেবী ও দলীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

শিবিরটিকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় যুবসমাজের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে মোট ১৩২ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এবারের শিবিরের বিশেষ আকর্ষণ ছিল নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মোট রক্তদাতাদের মধ্যে ২৭ জন মহিলা এগিয়ে এসে রক্তদান করেন, যা বর্তমান সময়ে অত্যন্ত ইতিবাচক একটি বার্তা।

বিধায়ক বিজয় ওঝা তাঁর বক্তব্যে বলেন, "গ্রীষ্মের এই সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চরম অভাব দেখা যায়। যুব মোর্চার এই উদ্যোগ মানুষের জীবন বাঁচাতে অত্যন্ত সাহায্য করবে।" অন্যদিকে, সভাপতি তমোঘ্ন ঘোষ রক্তদাতাদের সাধুবাদ জানিয়ে বলেন, "রাজনীতির পাশাপাশি সামাজিক কর্তব্য পালনে বিজেপি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকে।" সংগৃহীত রক্ত সরকারি ব্লাড ব্যাঙ্কে পাঠানো হয়েছে বলে যুব মোর্চার পক্ষ থেকে সুবোধ দাস জানিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা