ভিয়েনা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ২৬তম রক্তদান শিবির

 


ভিয়েনা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ২৬তম রক্তদান শিবির-

সুনন্দা বিশ্বাস -

ভিয়েনা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ২৬তম রক্তদান শিবির। গরমের মধ্যে যে রক্তের আকাল প্রতিবছর হয়ে থাকে।তাই এই সময় রক্তদান খুবই প্রয়োজন।তাই উত্তর কলকাতায় বহু মানুষের সমাগমে রক্তদান আয়োজিত হয়েছে। থ্যালাসেমিয়ার জন্য রক্তের প্রয়োজন সারা বছর থাকে। তাই এসময় রক্তদান খুবই প্রয়োজন।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী বিজয় ওঝা, বিশিষ্ট রাজনীতিবিদ শ্রী তমোঘ্ন ঘোষ,শ্রী সঞ্জয় বকসি,শ্রী সৌম‍্য বকসী,বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জয় রায়, শ্রীমতি রুপা মজুমদার,ক্লাব সম্পাদক প্রিয়ঙ্ক পান্ডে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তারা রক্তদান গুরুত্ব নিয়ে আলোচনা করেন। যেহেতু ভোটের জন্য রক্তদান শিবির আয়োজন করা যায় নি। তাই অঞ্চলের সমস্ত মানুষও এই রক্তদান শিবিরে অংশগ্রহন করেন। প্রায় ৩০জন মহিলা রক্তদাতা সহ ১৮৮জন ব‍্যক্তি এই শিবিরে রক্তদান করেন।স্থানীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পি.এল. একাডেমির কর্ণধার শ্রী প্রকাশ সাউ সহ তাদের সহকর্মী এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও রোটারি ক্লাব অফ রেনেসাঁসের সহযোগিতায় ‘আমরা পদাতিক’ নামক সংগঠনের হাতে দুস্থ মানুষদের সাহায্যার্থে সেলাই মেশিন এবং ছোট বাচ্চাদের স্কুলের পড়াশোনা সামগ্রী দেওয়া হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, ও বিচারপতি অরজিত ব্যানার্জি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের পরিকাঠামো ঘুরে দেখলেন -

“বঙ্গীয় নাট্য উৎসব ২০২৫”-

সরস্বতী ভাণ্ডারের পাশে এসে দাঁড়াল এবার ঊর্জা